
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৮(আটাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ২৫/০২/২০২৬খ্রিঃ তারিখ মোহাম্মদ এমদাদুল হক, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), ফরিদগঞ্জ থানা, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিরস্ত্র)/মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ পৌরসভাস্থ কাছিয়ারা সাকিনের চাঁদপুর টু লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের সরকারি রাস্তার উত্তর পাশে কাইফ স্টোর নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ০১। মোঃ রফিক (৫০), পিতা-মৃত শুক্কুর আলী, মাতা-মৃত কমলা বেগম, সাং-কাছিয়ারা (বড় বাড়ি হামিদ গাজীর ভাড়া বাসা), ৮নং ওর্য়াড, ফরদিগঞ্জ পৌরসভা, ০২। মোঃ ইকবাল (২৩), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-আফিয়া বেগম, সাং-দক্ষিন কাছিয়ারা (কলোনী বাড়ী), ৭নং ওর্য়াড, ফরিদগঞ্জ পৌরসভা, উভয় থানা- ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুরদ্বয়কে ২৮(আটাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
